বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান ফেনীতে ভোটকেন্দ্রে জোরপূর্বক অনুপ্রবেশের দায়ে বিএনপি–জামায়াতের ১৬ কর্মী আটক

ভোলায় পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে সানজিদা (৮) ও সামিরা (৭) নামে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশুলি গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সানজিদা ওই বাড়ির মো. আলাউদ্দিনের মেয়ে এবং সামিরা মো. মোসলেউদ্দিনের মেয়ে। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন।
পুলিশ ও নিহত শিশুদের স্বজনরা জানান, সোমবার সকালে দুজন একই সাথে মাদরাসায় ক্লাস শেষে বাড়ি ফিরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। পুকুরে ঘাটলা থেকে প্রথমে একজন পানিতে পড়ে যায় এবং পুকুরের গভীরতা বেশি থাকায় সে ডুবে যায়। অপরজন তাকে বাঁচাতে গেলে সেও ডুবে যায়। একপর্যায়ে তাদেরকে পুকুরের ঘাটলায় না দেখে স্বজনরা পুকুরে নেমে তাদেরকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের দুজনকে চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সিরাজুল ইসলাম। তিনি  বলেন,পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page