বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা নির্বাচনের দিন পুরো চট্টগ্রাম জুড়ে সাংবাদিকতার নামে নির্লজ্জ চাঁদাবাজির ঘটনায় নিন্দা ও ধিক্কার পুরো চট্টগ্রাম ব্যাপী জাল ভোট সহ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি বিয়ের সাজে ভোট দিলেন যুবক নীরব ঘাতক রোগ হাইপোগ্লাইসেমিয়া, সতর্ক থাকবেন যেভাবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার  আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা  ভোট দিলেন প্রধান উপদেষ্টা আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান

যুক্তরাজ্যে আস্ত এটিএম মেশিনই তুলে নিয়ে গেল চোরেরা!

এটিএম বুথে চুরি বা ডাকাতির ঘটনা নতুন কিছু নয়। তবে এবার ঘটেছে একেবারে সিনেমার মতো কাণ্ড, আস্ত এটিএম মেশিনই তুলে নিয়ে পালিয়েছে চোরের দল!

ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের মিল্টন কেইন্স শহরের ব্রুকল্যান্ডস স্কয়ার এলাকায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত রবিবার (২৬ অক্টোবর) গভীর রাতে এলাকার এক সুপারমার্কেটে এ চুরির ঘটনা ঘটে।

চুরির সময় এক প্রত্যক্ষদর্শী দূর থেকে ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, কালো মুখোশ পরা কয়েকজন ব্যক্তি একটি গাড়ি ও ভারী নির্মাণযন্ত্র ‘টেলিহ্যান্ডলার’ নিয়ে মার্কেটের সামনে আসেন। এরপর টেলিহ্যান্ডলারের সাহায্যে দোকানের একাংশ ভেঙে পুরো এটিএম মেশিনটি তুলে নিয়ে যায় তারা। কয়েক মিনিটের মধ্যেই গাড়িতে করে পালিয়ে যায় চোরেরা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ।

কর্মকর্তারা জানান, এটিএম তোলার সময় মার্কেটের ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। সন্দেহভাজনদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page