এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি:
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মিঝিগ্রামের গুন্ডু সওদাগর বাড়ীর আরমান উদ্দিনের মাত্র ২ বছর বয়সী একমাত্র পুত্র আয়মান উদ্দিন ৭ নভেম্বর (শুক্রবার) সকালে ঘরের পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে।
এমন ছোট শিশুর মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে।