বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

১ ফেব্রুয়ারি থেকে বইমেলা ও স্টল ভাড়া কমানোর দাবিতে মঙ্গলবার সমাবেশ

অমর একুশে বইমেলা ২০২৬, আগামী ১ ফেব্রুয়ারি থেকে আয়োজন এবং স্টল ভাড়া কমানোর দাবিতে সমাবেশ ও পদযাত্রা করবে ‘একুশে বইমেলা সংগ্রাম পরিষদ’। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় শাহবাগে লেখক, পাঠক, প্রকাশক, শিল্পী, সংস্কৃতিকর্মীদের সমাবেশ ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে পদযাত্রা হবে।

আয়োজন সফল করতে ‘একুশে বইমেলা সংগ্রাম পরিষদ’-এর সঙ্গে সৃজনশীল গ্রন্থ প্রকাশকদের এক মতবিনিময়সভা গতকাল রবিবার বাংলাবাজারে মান্নান মার্কেটের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আলমগীর শিকদার লোটন, মফিজুর রহমান লাল্টু, কামরুজ্জামান ভূঁইয়া, কামাল হোসেন বাদল, জহিরুল ইসলাম বুলবুল ও শাহ আল মামুন। সভা পরিচালনা করেন বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page