বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১২

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার ইসলামাবাদ পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম ডন নিউজকে হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন।
দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আদালতের সামনের এই ঘটনাকে ‌‌‘‘আত্মঘাতী বিস্ফোরণ’’ বলে অভিহিত করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিস্ফোরণের এই ঘটনাকে দেশের জন্য ‘‘এক সতর্কবার্তা’’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা যুদ্ধাবস্থায় রয়েছি। কেউ যদি মনে করেন, পাকিস্তান সেনাবাহিনী শুধু আফগান-পাকিস্তান সীমান্ত এলাকা বা বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চলে যুদ্ধ করছে, তাহলে আজ ইসলামাবাদের জেলা আদালতে আত্মঘাতী হামলাটি তাদের জন্য সতর্কবার্তা।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে কাবুলের শাসকদের সঙ্গে সফল আলোচনার আশা করা অর্থহীন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আদালত চত্বরের নিরাপত্তা বেষ্টনীর পেছনে পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলি আকাশে উড়তে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page