বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

‘সম্পর্কের টানে তিন প্রজন্মের ভালোবাসার গল্প’

বাবা-ছেলের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল সফল সিনেমা ‘প্রজাপতি’। বক্স অফিসে দেব ও মিঠুন চক্রবর্তীর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। অনুরাগীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করে বড়দিন উপলক্ষে এবার মুক্তি পেতে চলেছে সেই সিনেমার সিক্যুয়েল, ‘প্রজাপতি ২’। আগের কিস্তির মতো এবারও এই জুটির রসায়নের পাশাপাশি নজর কাড়ছে একরত্তি শিশুশিল্পী অনুমেঘা কাহালি।
সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশ্যে এসেছে, যেখানে উঠে এসেছে বেশ কিছু মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত। ‘প্রজাপতি ২’-এর কাস্ট লিস্টেও রয়েছে চমক। দেব ও মিঠুন চক্রবর্তী ছাড়াও এতে অভিনয় করেছেন ইধিকা পাল, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী এবং কাঞ্চন মল্লিকের মতো গুণী তারকারা।
টিজারে দেবকে বলতে শোনা যায়, ‘জীবনে দুটো জিনিস নিয়ে কখনও আপস করি না। এক, রান্নার সুযোগ পেলে কখনও ছাড়ি না। আর দুই, বাবা-মায়ের কষ্ট দেখলে চুপ করে বসে থাকতে পারি না।’ অন্যদিকে, দেবের বাবার চরিত্রে যথারীতি আছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।

ছেলেকে একা সবটা সামলাতে হবে দেখে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ‘ওর বিয়ে যদি না দিতে পেরেছি তো আমার নাম গৌর চক্রবর্তী নয়। একা একটা বাচ্চা মানুষ করা এত সোজা নয়।’ তবে এই সিনেমায় দেবের স্ত্রীর চরিত্রে কে অভিনয় করেছেন, সেই বিষয়টি পরিচালক খানিকটা রহস্য হিসেবেই জিইয়ে রেখেছেন।
টিজারটি শেয়ার করে অভিনেতা দেব লিখেছেন, ‘মানে-অভিমানে সম্পর্কের টানে তিন প্রজন্মের ভালোবাসার গল্প।’ একইসঙ্গে সমাজের চিরায়ত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে টিজারে দেবকে বলতে শোনা গেল, ‘সব বাচ্চারাই তো তাদের মা, দিদা, মাসি, পিসির কাছে মানুষ হয়। আমার মেয়ে না হয় তার বাবার কাছেই মানুষ হলো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page