শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

ইসি থেকে নিবন্ধনের সনদ পেল এনসিপি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন সনদ পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল বুধবার দলটিকে এ সনদ দেওয়া হয়।

এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের কাছ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধন সনদ গ্রহণ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন সনদ পাওয়ায় পৃথক ফেসবুক পোস্টে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানায় এনসিপি। ওই পোস্টে নিবন্ধন সনদের ছবিও জুড়ে দেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগে সরকারের। ওই গণ-অভ্যুত্থানের সম্মুখসারিতে থাকা তরুণেরা পরবর্তী সময়ে রাজনীতিতে আসেন। তাঁদের হাতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গঠিত হয় নতুন রাজনৈতিক দল এনসিপি। দলের প্রতীক শাপলা কলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page