বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

বার্গারকে হারানোর শঙ্কায় দক্ষিণ আফ্রিকা

দুইবার রান-আপের মাঝে থেমে গেলেন নান্দ্রে বার্গার। পরে আর বোলিংই করতে পারলেন না তিনি। হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়া এই পেসারকে এখন হারানোর শঙ্কায় দক্ষিণ আফ্রিকা।

রায়পুরে বুধবার (৩ ডিসেম্বর) ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় এই চোট পান বার্গার। নিজের সপ্তম ওভার করতে এসে প্রথম ডেলিভারি করার পর পায়ে অস্বস্তি অনুভব করেন তিনি।

পরের ডেলিভারি করার জন্য দুইবার দৌড় দিয়েও ব্যথায় তাকে থেমে যেতে হয়। ডান পা মাটিতে রাখতেই কষ্ট হচ্ছিল তার। মাঠ ছাড়ার আগে ডান হাঁটুতে চেপে ধরতে দেখা যায় বার্গারকে।

ওই ওভারের পরের পাঁচটি বল করেন এইডেন মার্করাম। বার্গারের অনুপস্থিতি দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে প্রভাব ফেলে অনেক। ৫.৫ ওভার করে ৪৮ রান দেন মার্করাম। আর ৬.১ ওভারে ১ উইকেট নেন বার্গার ৪৩ রান খরচায়।

ভারতের বিপক্ষে শনিবারের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বার্গারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ছিটকে যেতে পারেন তিনি মৌসুমের বাকি অংশ থেকেও। ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজের দলে অবশ্য নেই বার্গার।

এর আগেও চোটের থাবায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন বার্গার। পিঠের নিচের দিকের স্ট্রেস ফ্যাকচারে ২০২৪ সালের অক্টোবর থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত খেলতে পারেননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page