শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, চোরাই মালামালসহ শফিকুল ইসলাম  ও শরীফ নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় মোহাম্মদপুরের বাবর রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক শহিদুল ওসমান মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার বাবর রোড এলাকা থেকে শফিকুল ইসলাম ও শরিফ নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবর শেখেরটেক ৭ সাত নম্বর রোডের ৯ নম্বর বাসায় অভিযান পরিচালনা করি। সেখান থেকে বিপুল পরিমাণ চাপাতি, চাইনিজ কুড়াল, বিভিন্ন ধরনের ছুরি, শীতের জ্যাকেট, লোফার জুতা, লিফটের মালামাল ও ইলেকট্রনিক্স টেস্টিং ডিভাইস উদ্ধার করা হয়। তারা জানিয়েছে ধারালো অস্ত্র ব্যবহার করে তারা বিভিন্ন এলাকায় ছিনতাই করতে এবং সেসব ছিনতাইয়ের মালামাল এখানে এনে লুকিয়ে রাখতো।
জানতে চাইলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মফিজ উদ্দিন জানান, গতকাল আমরা গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন দুইজনকে আটক করি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত দেশি অস্ত্র, চোরাই মালামাল উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page