বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

হালদা নদীতে ৭৫০ কেজি রুই মাছের পোনা অবমুক্ত

চট্টগ্রামের হালদা নদীতে ৭৫০ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর ব্রুডস্টক বা মা মাছের মজুত বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই মাছের পোনা অবমুক্ত করা হয়।

পোনা অবমুক্ত করার পর এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মো. নাজিম উদ্দিন।

জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, নদী থেকে সংগৃহীত ডিম থেকে উৎপাদিত রেণু প্রতিপালন করে এই ৭৫০ কেজি পোনা তৈরি করা হয়েছে। এসব পোনা নদীতে অবমুক্ত করার ফলে ভবিষ্যতে এগুলো মা মাছে পরিণত হবে এবং নদীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, হালদা নদীর দুটি পয়েন্টে এই মাছ ছাড়া হয়েছে। এর মধ্যে সত্তারঘাট এলাকায় ৮০ কেজি এবং পশ্চিম গহিরা বড়ুয়া পাড়া এলাকায় ৬৭০ কেজি পোনা অবমুক্ত করা হয়। মৎস্য অধিদপ্তরের এমন উদ্যোগের প্রশংসা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page