বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ

ফজলুল করিম সবুজ, মান্দা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের মধ্যে ১২৫ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
নওগাঁ-৪ (মান্দা) আসনে জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল হামিদকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
দলটির কেন্দ্রীয় নেতারা জানান, স্বাধীনতা-উত্তর দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এনসিপি নিজেদের বিকল্প শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে। প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে তারা নির্বাচনী মাঠে আরও সক্রিয় হতে চায়।

এনসিপির মনোনয়ন পাওয়ায় ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ রাজনীতির পথে এক উদ্যোক্তা,পরিবেশযোদ্ধা ও সমাজ সেবক। বাংলাদেশের বর্তমান রাজনীতির পরিবর্তনের আকাঙ্ক্ষায় নওগাঁ-৪ (মান্দা) আসনে উঠে এসেছেন এক নতুন মুখ। একজন উদ্যোক্তা,পরিবেশকর্মী,ইনোভেটর, গবেষক এবং সমাজসেবক হিসেবে দীর্ঘদিন কাজ করার পর এবার তিনি বেছে নিয়েছেন নতুন রাজনৈতিক শক্তি এনসিপি (নাগরিক কমিটি পার্টি)–কে।

ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ বলেন, এনসিপি হলো-নতুন রাজনীতি,সৎ ও শিক্ষিত নেতৃত্ব,আধুনিক ও স্বচ্ছ রাজনৈতিক কাঠামো,তরুণ নির্ভর উন্নয়নের প্ল্যাটফরম।তাকে মনোনয়ন দেওয়ায় দলের নীতি নির্ধারকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নওগাঁ অঞ্চলে আসন্ন নির্বাচনে বড় দলগুলোর পাশাপাশি নতুন রাজনৈতিক শক্তিগুলোর অংশগ্রহণ রাজনৈতিক প্রতিযোগিতা বাড়িয়ে তুলবে বলে পর্যবেক্ষকদের বিশ্লেষণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page