বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

আবারও সংসার ভাঙছে তাহসান খানের

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান আবারও ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। গেল বছরের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের ঘোষণা দিয়ে নতুন জীবনের সূচনা করেছিলেন তিনি। তবে এক বছরের মধ্যেই এই সংসার ভাঙনের পথে।

সংবাদমাধ্যমকে একান্ত আলাপে তাহসান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ ২০২৫ সালের জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে বিস্তারিত বলব।’

তাহসান আরও জানিয়েছেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। তবে আমাদের বিবাহবার্ষিকীকে কেন্দ্র করে কিছু ভুয়া খবর দেখার পর বলতে হচ্ছে, আমরা এখন একসাথে থাকছি না।’

তাহসান খান ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দশ বছরের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপে কাজ করছেন এবং নিউইয়র্কে নিজের একটি মেকআপ প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে, যদিও তারা দুই বছর আগে থেকে আলাদা ছিলেন। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান আইরা তাহরিম খান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page