বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ

গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টিতে অংশ নিয়ে সমুদ্রে সাঁতার কাটার সময় মারা যান ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। তার মৃত্যুত্যে ভারতে, বিশেষ করে আসামে নামে শোকের ছায়া। জুবিনের পরিবার থেকে দাবি ছিল, তাকে খুন করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তারও হন বেশ কয়েকজন। তবে এবার ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য জানিয়েছে সিঙ্গাপুর পুলিশ।

বুধবার সিঙ্গাপুরের একটি আদালতে শুনানিকালে জানানো হয়, ঘটনার সময় ৫২ বছর বয়সী এই শিল্পী ছিলেন বেহেড মাতাল, লাইফ জ্যাকেট পরতে অস্বীকারও করেছিলেন। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।তদন্তকারী দলের প্রধান কর্মকর্তা আদালতে জানান, জুবিন প্রচণ্ডভাবে মাতাল ছিলেন, শুরুতে জুবিন গার্গ লাইফ জ্যাকেট পরলেও পরে তা খুলে ফেলেন। এরপর আয়োজকদের পক্ষ থেকে তাকে আবার একটি ছোট লাইফ জ্যাকেট পরার অনুরোধ করা হয়। কিন্তু তিনি সেটিও পরতে অস্বীকৃতি জানান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, লাইফ জ্যাকেট ছাড়া ইয়টের দিকে সাঁতার কাটতে গিয়ে একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ইয়টে তোলা হয়। তবে ততক্ষণে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে।
আদালতে আরও জানানো হয়, জুবিন গার্গ উচ্চ রক্তচাপ ও মৃগী রোগে ভুগছিলেন। তার মৃগীজনিত সর্বশেষ সমস্যা দেখা দেয় ২০২৪ সালে। তবে ঘটনার দিন তিনি নিয়মিত ওষুধ গ্রহণ করেছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনো ধরনের ফৌজদারি অপরাধের প্রমাণ মেলেনি। ময়নাতদন্ত প্রতিবেদনে জুবিন গার্গের মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়াকেই নিশ্চিত করা হয়েছে। শরীরে কিছু আঘাতের চিহ্ন থাকলেও সেগুলো উদ্ধারকাজের সময়ের বলে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page