বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নতুন প্রজ্ঞাপন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২

থাইল্যান্ডে আবারও ক্রেন ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দেশটিতে নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ে দুইটি গাড়ি চাপা দেয়। এতে অন্তত দুইজন নিহত হন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
এই দুর্ঘটনার একদিন আগেই থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ভেঙে পড়ার ঘটনা ঘটে। সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে রাজধানী ব্যাংককের কাছের সামুত সাখোন প্রদেশে।

স্থানীয় পুলিশ সুপার কর্নেল সিত্থিপর্ন কাসির বরাতে জানা যায়, একটি উড়াল সড়ক নির্মাণ প্রকল্পে ব্যবহৃত ক্রেন হঠাৎ ভেঙে নিচের সড়কের ওপর পড়ে যায় এবং দুটি গাড়িকে চাপা দেয়। স্থানীয় থানার আরেক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান, এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।
থাইল্যান্ডে নির্মাণকাজে জড়িত একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনার মধ্যে এটি সর্বশেষ ঘটনা। এর আগের দিন বুধবার উত্তর–পূর্বাঞ্চলীয় নাখোন রাতচাসিমা প্রদেশে একটি উড়াল দ্রুতগতির রেল প্রকল্পে ব্যবহৃত ক্রেন ভেঙে পড়ায় একটি ট্রেন লাইনচ্যুত হয়।

ওই ট্রেন দুর্ঘটনায় ৩২ জন নিহত হন এবং ট্রেনে থাকা ১৯৫ জন যাত্রীর মধ্যে ৬৬ জন আহত হন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দুইটি ঘটনাই তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page