মো: আব্দুল বাতেন বাচ্চু,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার মোলাইদ এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্বামীকে বাঁচাতে গিয়ে তিনি গুলির শিকার হয়েছেন বলে জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অভিযোগ ছিল। এ নিয়ে প্রতিবাদ ও বাধা দেওয়াকে কেন্দ্র করে এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় হামলাকারীরা গুলি ছুড়লে স্বামীকে রক্ষা করতে এগিয়ে আসা ওই নারী গুলিবিদ্ধ হন।
গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত গুলিবিদ্ধ নারীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।