বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় জমি বণ্টন নিয়ে ক্ষোভ, বাবার কবর ভাঙচুর করছেন ছেলে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান পাঁচ দিনে কত আয় করল প্রিন্স? স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল যুক্তরাষ্ট্রের ‘মিষ্টি কথা’ প্রত্যাখ্যান করা সঠিক সিদ্ধান্ত : কিম জং উন কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়া বিশ্বকাপ ভাবতে পারেন না এমবাপ্পে ভারতে পলাতক হাদি হত্যার আসামিদের আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চুক্তি করতে ‌‘মরিয়া’ ইরান, কিন্তু ‘প্রাণভয়ে’ মুখ খুলছে না: ডোনাল্ড ট্রাম্প

চলতি মাসের ২৩ দিনে ডেঙ্গুতে ১০১ জনের মৃত্যু

চলতি অক্টোবর মাসের ২৩ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। আগের মাস সেপ্টেম্বরে ডেঙ্গুতে ৮০ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছর ডেঙ্গুতে ২৬৪ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, একদিনে ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ১৩৮ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জুলাই থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন আক্রান্ত হন। আগস্টে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৬ হাজার ৫২১ জনে। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত প্রায় ৩ গুণ বেড়ে হয় ১৮ হাজার ৯৭ জন। চলতি মাসে এরইমধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২৫৮ জন।

চলতি বছর এখন পর্যন্ত ৫৩ হাজার ১৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page