শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

এবার গোল পেলেন না মেসি, তবুও জিতল মায়ামি

ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ দুই ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। তবে মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম প্লে-অফে জালের দেখা পাননি তিনি। অধিনায়ক গোল না পেলেও জিতেছে তার দল।

আজ শনিবার আটলান্টা ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। দলটির হয়ে গোল করেছেন লুইস সুয়ারেজ ও জর্দি আলবা। এই জয়ে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইন্টার মায়ামি।
চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় মায়ামি। দুই মিনিটের মাথায় প্রতিপক্ষের ভুলে বল পেয়ে বক্সের ভেতর থেকে গোল করেন লুইস সুয়ারেজ। কিছুক্ষণ পরই ব্যবধান দিগুণ হতে পারতো। ৭ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত শট আটলান্টা গোলরক্ষক ব্রাড গুজান ঠেকিয়ে দেন।

ম্যাচে খুব একটা আধিপত্য না থাকলেও প্রথমার্ধেই গোল শোধ করে আটলান্টা। ৩৯ তম মিনিটে গোল করে স্বস্তি নিয়ে বিরতিতে যায় আটলান্টা।
বিরতি থেকে ফিরে ৬০তম মিনিটে আবার লিড নেয় মায়ামি। বাঁ প্রান্ত দিয়ে গড়া আক্রমণে মেসি পাস বাড়ান আলবার উদ্দেশ্য। বল পেয়ে বক্সের বাইরে থেকে অনেকটা মেসি-স্টাইলেই শট নিয়ে বল জালে জড়ান আলবা। এরপর ম্যাচের বাকি সময়ে আর গোল পায়নি কোনো দলই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page