বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজেন্দ্রপুরে নেসলে কারখানার ব্যবসা নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ‘ফ্যামিলি কার্ড’, আরো সুফলের অপেক্ষা, চট্টগ্রামে অর্থমন্ত্রী বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু শ্রীপুরে সাংবাদিকের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ চট্টগ্রামের মীরসরাইয়ে মাদক নির্মুলে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন সেচ্ছাসেবক দল নেতা আবদুল গনি শাহিন চট্টগ্রামের ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ২০ মিরপুর-২ এ বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের জামায়াতের কর্মী নিহত

হজ প্যাকেজ ঘোষণা আজ

২০২৫ সালের হজের প্যাকেজ ঘোষণা করা হবে আজ বুধবার। ‌হজে যেতে ইচ্ছুকদের জন্য দুই ধরনের প্যাকেজ ঘোষণা করা হবে। যেখানে একটি প্যাকেজের খরচ গত বছরের চেয়ে লাখ টাকা কমতে পারে। অন্যটিতে ৩৫-৪০ হাজার টাকা কমতে পারে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে সচিবালয়ে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সভা থেকেই আগামী বছরের হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে হজ প্যাকেজ ঘোষণা করা হবে। বিমান ভাড়া কমিয়ে এবং হজযাত্রীদের সব ধরনের ভ্যাট-ট্যাক্স মওকুফ করে এবার হজের খরচ কমানোর পরিকল্পনা করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুটি প্যাকেজের মধ্যে একটি মসজিদুল হারামের আশপাশের দেড় কিলোমিটারের মধ্যে বাড়িসহ। এতে গত বছরের তুলনায় ৩৫-৪০ হাজার টাকা কমতে পারে। অন্যটি হবে আজিজিয়া প্যাকেজ বা হেরেম শরিফ থেকে চার-পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে। এক্ষেত্রে খরচ প্রায় লাখ টাকা কমতে পারে। তবে এবার সমুদ্রপথের বা বিশেষ কোনো প্যাকেজ থাকছে না বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ধর্মসচিব মু. আবদুল হামিদ জমাদ্দার বলেন, ‘প্লেন ভাড়া ছাড়া হজের খরচ কমানোর তেমন কোনো সুযোগ নেই। তারপরও যেটুকু কমানোর সুযোগ ছিল, তা ডলারের দাম বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিতভাবে কমছে না। গত বছর রিয়ালের দর ছিল ২৯ টাকা। এবার তা বেড়ে ৩২ টাকায় দাঁড়িয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page