শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

খেলা চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু

বৈরী আবহাওয়ার কারণে খেলা অসমাপ্ত রেখেই মাঠ ছেড়ে উঠে যাচ্ছিলেন ফুটবলাররা। সে সময়ই দুঃখজনক ঘটনাটি ঘটল। বজ্রপাতে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ফুটবলার। মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও একজন।
বৈরী আবহাওয়ার কারণে খেলা অসমাপ্ত রেখেই মাঠ ছেড়ে উঠে যাচ্ছিলেন ফুটবলাররা। সে সময়ই দুঃখজনক ঘটনাটি ঘটল। বজ্রপাতে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ফুটবলার। মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও একজন।
সম্প্রতি লাতিন আমেরিকার দেশ পেরুতে এমন ঘটনা ঘটেছে বলে দ্য সানের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এ ঘটনায় দেশটির ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে।

পেরুর দুই ক্লাব জুভেন্তুদ বেয়াভিস্তা এবং ফ্যামিলিয়া চোক্কার খেলা হচ্ছিল হুয়ানকায়ো শহরে। সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকে জানা গিয়েছে, ম্যাচের সময়ে বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছিল। এ ছাড়া ঝড়ের কারণে বাধ্য হয়ে রেফারি দু’দলকে নির্দেশ দেন তখনকার মতো মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যেতে।
ফুটবলাররা সাজঘরে ফেরার সময়ই বজ্রপাতে মৃত্যু হয়েছে ফুটবলার হোসে হুগো দে লা ক্রুজ়‌ মেসার নামের এক ফুটবলারের। তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে যান। তার আশেপাশে থাকা জনা পাঁচেক ফুটবলারও একই ভাবে পড়ে যান।
পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মেসাকে বাঁচানো যায়নি। হাসপাতালে এরিক এস্তিভেন সেন্তে কুইলর, জোসেপ গুস্তাভো পারিয়োনা চোক্কা এবং ক্রিশ্চিয়ান পিতুই কাহুয়ানা ভর্তি। এ ছাড়া হুয়ান চোক্কা লাক্তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় পুলিশ জানিয়েছে, মেসা হাতে একটি ধাতব বালা পরেছিলেন। সম্ভবত সে কারণেই মৃত্যু হয়েছে তার। আগেও পেরুতে এ ধরনের ঘটনা ঘটেছে। ২০১৪ সালে একটি ফুটবল ম্যাচে স্পোর্ট আগুইলা ক্লাবের হোয়াও কনত্রেরাস বজ্রপাতে আহত হন। তবে তিনি বেঁচে গিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page