শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

বুধবার হোয়াইট হাউসে বাইডেন-ট্রাম্পের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।
এদিকে নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প আগামী বুধবার হোয়াইট হাউসে যাবেন এবং সেদিনই প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার সাক্ষাৎ হবে।

রোববার (১০ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু ও রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী বুধবার হোয়াইট হাউসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন বলে শনিবার একজন মুখপাত্র জানিয়েছেন।
হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়ের এক বিবৃতিতে বলেছেন, “প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে ট্রাম্প আসবেন এবং প্রেসিডেন্ট বাইডেন ও প্রেসিডেন্ট-নির্বাচিত ট্রাম্প বুধবার সকাল ১১টায় ওভাল অফিসে মিলিত হবেন।”

হোয়াইট হাউসের এই মুখপাত্র আরও বলেছেন, বৈঠকের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

গত সপ্তাহের নির্বাচনে রিপাবলিকানদের চূড়ান্ত বিজয়ের পর প্রেসিডেন্ট বাইডেন অবশ্য আগেই সুশৃঙ্খল ভাবে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page