বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা ইসরায়েলে হিজবুল্লাহর রকেট বৃষ্টি, লণ্ডভণ্ড একাধিক বসতি পিএসজির কাছে চেলসির বড় হার, বোডোর স্বপ্নযাত্রা, কোনোমতে বাঁচল আর্সেনাল বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা সংসদের প্রথম অধিবেশন : ভাগ্য নির্ধারণে বিশেষ কমিটিতে যাচ্ছে ১৩৩ অধ্যাদেশ গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আল-আমিন যৌথ বাহিনীর হাতে আটক  হরমুজ দিয়ে এক লিটার তেলও যাবে না, ব্যারেল হবে ২০০ ডলার : হুঁশিয়ারি ইরানের সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই : চিফ হুইপ চট্টগ্রাম বন্দর,৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, পথে আরো ৪ জাহাজ

বাগেরহাটে চা দোকানীকে ছুরিকাঘাতে হত্যা

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের চিতলমারীতে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্রকরে এক চা দোকানীকে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটেছে উপজেলার চরবড়বাড়িয়া গ্রামে। ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, চরবড়বাড়িয়া গ্রামের নগেন্দ্রনাথ গাইনের ছেলে চা দোকানী ক্ষীতিশ গাইন (৬৫) এর সাথে একই গ্রামের সেকেল উদ্দীনের ছেলে সকিনুর শেখ (৪২) এর জমি ক্রয় সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বুধবার সকাল ১১টায় এই বিষয় নিয়ে স্থানীয় ভাবে একটি শালিশ বৈঠক হয়। শালিশ বৈঠকে উভয় পক্ষের মধ্যে মিমাংশা হয়ে যায়। পরবত্তীতে বেলা সাড়ে ১২টার দিকে ক্ষীতিশ গাইনের নাবালিকা নাতনীর সামনে ঘাতক সকিনুর ক্ষিতিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত ক্ষীতিশ গাইনকে উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: বলে ঘোষনা করেন।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন জানান, জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়ে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছেন। আইনশৃৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page