বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত আরও ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া, যা বলছে ইরান ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা হরমুজ দিয়ে জাহাজকে এখন নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, বলেছে মার্কিন নৌবাহিনী রাজেন্দ্রপুরে নেসলে কারখানার ব্যবসা নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ‘ফ্যামিলি কার্ড’, আরো সুফলের অপেক্ষা, চট্টগ্রামে অর্থমন্ত্রী বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান

বাবা আমাকে স্যান্ডেল, বেল্ট দিয়ে মারতেন : আয়ুষ্মান খুরানা

বলিউডের তারকা অভিনেতা ও গায়ক আয়ুষ্মান খুরানা। আর সাধারণদের মতো পারিবারিক শাসনে বড় হয়েছেন তিনি। এই মুহূর্তে তিনি নিজেও একজন অভিভাবক। তার ঘরে রয়েছে দুই সন্তান। তাই তো এখন নিজের মধ্যেও পরিবর্তন এসেছে আয়ুষ্মানের। তবে অভিনেতার বাবা যেমন ছিলেন, তেমনটা নাকি তিনি হবেন না বলে জানান।
কিন্তু বাবা হিসেবে কেমন হবেন, সে বিষয়ে ভারতীয় গণমাধ্যমে মুখ খুলেছেন আয়ুষ্মান খুরানা। তার কথায়, ‘আমার বাবা স্বৈরাচার, কিন্তু আমি বাবা হিসেবে কিন্তু একেবারেই আলাদা। আমি সব সময় বাবার হাতে স্যান্ডেল, বেল্ট দিয়ে মার খেতাম।’
বিনা দোষেই নাকি বাবার কাছে মার খেতেন বলে জানান আয়ুষ্মান। পুরোনো এক ঘটনা তুলে অভিনেতা বললেন, ‘একদিন পার্টি থেকে ফিরেছি। আমার জামা থেকে সিগারেটের গন্ধ বের হওয়ায় বাবা খুব মেরেছিলেন। অথচ আমি বাবার ভয়ে সিগারেট ছুঁয়েও দেখিনি। তা-ও মার খেতে হয়েছিল আমাকে।’

আয়ুষ্মান ও তার স্ত্রী তাহিরার একটি কন্যাসন্তান ও পুত্রসন্তান। তবে কন্যাসন্তান হওয়ার পরে পিতৃত্বের সফর আরও গভীর হয়েছে। বাবা হিসেবে নিজেকে আরও বিশ্লেষণ করতে পেরেছেন বলেও জানান আয়ুষ্মান।
আয়ুষ্মানের ঝুলিতে রয়েছে একাধিক নজরকাড়া ছবি। অভিনয়ে দক্ষতার পাশাপাশি গানেও পারদর্শী এই তারকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page