বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজেন্দ্রপুরে নেসলে কারখানার ব্যবসা নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ‘ফ্যামিলি কার্ড’, আরো সুফলের অপেক্ষা, চট্টগ্রামে অর্থমন্ত্রী বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু শ্রীপুরে সাংবাদিকের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ চট্টগ্রামের মীরসরাইয়ে মাদক নির্মুলে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন সেচ্ছাসেবক দল নেতা আবদুল গনি শাহিন চট্টগ্রামের ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ২০ মিরপুর-২ এ বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের জামায়াতের কর্মী নিহত

টক টমেটোর ঝাল মিষ্টি চাটনি

বাজারে এ মৌসুমের কাঁচা-পাকা টমেটো উঠতে শুরু করেছে। টমেটো সসের পাশাপাশি অথবা বিকল্প হিসেবে আপনারা তৈরি করতে পারেন এ ধরনের টমেটোর চাটনি। তাহলে জেনে নিন, কীভাবে তৈরি করবেন টক টমেটোর ঝাল মিষ্টি চাটনি। আধা ঘণ্টায় তৈরি করে নেওয়া যাবে বলে একেবারেই সহজ রেসিপিতে তৈরি হবে মজার এই খাবারটি।

উপকরণ

১. দুটি বড় সাইজের টমেটো (কিউব করে কাটা)

২. আখের গুড় চার টেবিল চামচ

৩. সাদা সিরকা দুই টেবিল চামচ
৪. আস্ত জিরা ১/৪ চা চামচ

৫. তেজপাতা দুটি

৬. শুকনা মরিচের খাকি এক চা চামচ

৭. চিনি তিন টেবিল চামচ

৮. সরিষার তেল দুই টেবিল চামচ

৯. লবণ

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে নিন। এরপর গরম তেলে আস্ত জিরা, তেজপাতা ও শুকনা মরিচের খাকি দিয়ে দিন। মাঝারি আঁচে এগুলো বাদামি করে ভেজে নিন। এরপর এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিন। টমেটোগুলো ভালো করে মসলার সঙ্গে মিশিয়ে নিন এবং পাঁচ মিনিট রান্না করুন। এরপর এর মধ্যে গুড়, চিনি ও হালকা একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ঢাকনা দিয়ে ঢেকে সাত মিনিট রান্না করুন। এরপর ঢাকনা তুলে আর একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিন সিরকা। সিরকাটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এরপর ঢেকে চুলার হাই হিটে আরো তিন মিনিট রান্না করুন। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন টক টমেটোর ঝাল মিষ্টি চাটনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page