বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

বাগেরহাটে রাতের আধাঁরে গুড়িঁয়ে দেওয়া হলো মসজিদ,এলাকায় ক্ষোভের ছায়া

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামে একটি মসজিদ রাতের আধাঁরে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহষ্পতিবার(২১ নভেম্বর )দিবাগত রাত্রের কোনো একসময়ে দুর্বৃত্তরা এই কাজটি করে। জানাগেছে মসজিদের ওই জমি নিয়ে দু পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো।

তবে স্হানীয়দের দাবী জমি নিয়ে বিরোধ থাকলেও এভাবে একটি মসজিদ ভেঙ্গে ফেলা আদৌ ঠিক হয়নি। দীর্ঘ ৭ বছর ধরে ওই মসজিদটিতে স্থানীয়রা নামাজ আদায় করেছেন বলে মসজিদের প্রতিষ্ঠতা মাষ্টার হাফিজুর রহমান জানান।

খবর পেয়ে স্থানীয়  প্রশাসন, সেনাবাহিনী এবং বাগেরহাট ইমাম পরিষদ নেতৃবৃন্দ ঘটনাস্হল পরিদর্শন করেছে।

বাগেরহাট ইমাম পরিষদের সভাপতি মাও রুহুল আমিন ও সেক্রেটারী মোহাম্মাদ উল্লাহ আরেফি ব্যাপারে ক্ষোভ প্রকাশের পাশাপাশি আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, মসজিদ ভাঙ্গার ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page