বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আরও ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া, যা বলছে ইরান ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা হরমুজ দিয়ে জাহাজকে এখন নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, বলেছে মার্কিন নৌবাহিনী রাজেন্দ্রপুরে নেসলে কারখানার ব্যবসা নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ‘ফ্যামিলি কার্ড’, আরো সুফলের অপেক্ষা, চট্টগ্রামে অর্থমন্ত্রী বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু শ্রীপুরে সাংবাদিকের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

বাড়ি থেকে অভিনেত্রী শোভিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফের শোকের ছায়া ভারতের বিনোদন জগতে। রোববার ( ১ ডিসেম্বর) হায়দরাবাদে নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে কন্নড় সিনেমা ও টেলিভিশন অভিনেত্রী শোভিতা শিবন্নার মরদেহ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।

পুলিশ সূত্রে জানা গেছে, শোবিতা শিবন্না দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। প্রাথমিকভাবে এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলেই অনুমান করা হচ্ছে। তবে কী কারণে এমন পথ বেছে নিলেন অভিনেত্রী তা এখনও জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যমের খরব অনুযায়ী, শোভিতার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয়। গাছিবাউলি থানার পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে অভিনেত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ইতোমধ্যেই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর তদন্ত শুরু করা বয়েছে।
শোভিতাকে ‘ইরাডোন্ডলা মুরু’, ‘ওন্ধ কাথে হেলা’র মতো ছবিতে দেখা গেছে। এছাড়াও তিনি ‘গালিপাতা’, ‘মঙ্গলা গৌরী’, ‘কৃষ্ণা রুক্মিণী’র মতো ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করছিলেন। তার মৃত্যুর পিছনে অবসাদ না প্রেম ঘটিত কারণ? এখন এই প্রশ্নই ভাবাচ্ছে অভিনেত্রীর অনুরাগীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page