বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজেন্দ্রপুরে নেসলে কারখানার ব্যবসা নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ‘ফ্যামিলি কার্ড’, আরো সুফলের অপেক্ষা, চট্টগ্রামে অর্থমন্ত্রী বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু শ্রীপুরে সাংবাদিকের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ চট্টগ্রামের মীরসরাইয়ে মাদক নির্মুলে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন সেচ্ছাসেবক দল নেতা আবদুল গনি শাহিন চট্টগ্রামের ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ২০ মিরপুর-২ এ বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের জামায়াতের কর্মী নিহত

মিড-রেঞ্জের নতুন স্মার্টফোন আনল অনর

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সাব-ব্র্যান্ড অনর সম্প্রতি উন্মুক্ত করেছে মিড-রেঞ্জের স্মার্টফোন অনর এক্সনাইনসি। কোম্পানির দাবি, টেকসই ও বড় আকারের ব্যাটারিযুক্ত হওয়া সত্ত্বেও স্মার্টফোনটি তুলনামূলক হালকা ওজনের।

ফোনে ৬ দশমিক ৭৮ ইঞ্চির কার্ভড ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজল্যুশন ১২২৪×২৭০০ পিক্সেল ও ব্রাইটনেস ৪ হাজার নিট পর্যন্ত। মেইন ক্যামেরায় থাকছে ১০৮ মেগাপিক্সেলের অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইসি) ও ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ফিচারযুক্ত দুটি সেন্সর। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় থাকছে ১০৮০ পিক্সেলে ভিডিও ফিচারযুক্ত ১৬ মেগাপিক্সেলের সেন্সর।

এক্সনাইনসিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ১, যা আগের মডেল এক্সনাইনবিতেও ছিল। ৮ ও ১২ জিবি (গিগাবাইট) র‍্যাম ভ্যারিয়েন্টে স্টোরেজ পাওয়া যাবে ৫১২ জিবি পর্যন্ত। অনারের দাবি, ফোনটির মাধ্যমে অনলাইনে ২৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা যাবে। কারণ এতে থাকছে ৬৬০০ এমএএইচ (মিলিঅ্যাম্পিয়ার আওয়ার) ব্যাটারি। বড় আকারের ব্যাটারিটিকে চার্জ করতে থাকছে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন। অনর জানিয়েছে, ২ মিটার উচ্চতা থেকে ফোনটি পড়লেও কোনো সমস্যা হবে না।

মালয়েশিয়ায় ফোনটির ১২ জিবি/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৩৪৫ ডলার)। সিঙ্গাপুরে একই ভ্যারিয়েন্ট প্রি-অর্ডার করা যাচ্ছে ৪৫০ সিঙ্গাপুর ডলারে (প্রায় ৩৪০ ডলার)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page