বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তেল সরবরাহে বড় সংকট নেই, আতঙ্কিত না হওয়ার পরামর্শ পাম্প মালিকদের গাইবান্ধায় জমি বণ্টন নিয়ে ক্ষোভ, বাবার কবর ভাঙচুর করছেন ছেলে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান পাঁচ দিনে কত আয় করল প্রিন্স? স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল যুক্তরাষ্ট্রের ‘মিষ্টি কথা’ প্রত্যাখ্যান করা সঠিক সিদ্ধান্ত : কিম জং উন কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়া বিশ্বকাপ ভাবতে পারেন না এমবাপ্পে ভারতে পলাতক হাদি হত্যার আসামিদের আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। রংপুরের তেঁতুলিয়াও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টার আবহাওয়া অধিদপ্তরের প্রকাশ করা স্টেশন পর্যবেক্ষণ ডেটা থেকে এ তথ্য জানা যায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কক্সবাজারে, ৩১ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page