বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই : চিফ হুইপ চট্টগ্রাম বন্দর,৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, পথে আরো ৪ জাহাজ ইরানের তোপে সুর নরম : আঞ্চলিক দেশগুলো তেহরানের শত্রু নয়, জানাল কাতার ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় কানে হেডফোন লাগিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় মৃত্যু সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ নিয়ে সরকারের নতুন নির্দেশনা ১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি ফেনী ১ আসনের এমপি রফিকুল ইসলাম মজনুর এপিএস এর নিয়োগ পেলেন জাফর মজুমদার ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

সাভারে ছাত্র হত্যাসহ ৯ মামলার আসামি টুন্ডা আরিফ গ্রেপ্তার

জুলাই আগস্ট বিপ্লবের ছাত্র হত্যাসহ ৯ মামলার আসামি আরিফ ওরফে টুন্ডা আরিফকে (৩৬) গ্রেপ্তার করেছে ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশ।

রোববার (১৯ জানুয়ারি) রাতে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া আরিফ সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার রফিক উদ্দিন খানের ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন বলেন, হত্যা ও চাঁদাবাজি মামলাসহ আরিফ ওরফে টুন্ডা আরিফের বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আরিফ সাভার পৌর এলাকার ত্রাস হিসেবে পরিচিত ছিলেন। আরিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page