বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজেন্দ্রপুরে নেসলে কারখানার ব্যবসা নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ‘ফ্যামিলি কার্ড’, আরো সুফলের অপেক্ষা, চট্টগ্রামে অর্থমন্ত্রী বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু শ্রীপুরে সাংবাদিকের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ চট্টগ্রামের মীরসরাইয়ে মাদক নির্মুলে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন সেচ্ছাসেবক দল নেতা আবদুল গনি শাহিন চট্টগ্রামের ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ২০ মিরপুর-২ এ বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের জামায়াতের কর্মী নিহত

তুরস্কের হোটেলে ভয়াবহ আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬৬

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে স্কি পর্যটনকেন্দ্রে একটি হোটেলে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেলের আতঙ্কিত অতিথিরা রশি ব্যবহার করে পালানোর চেষ্টা করেছিলেন। ফুটেজে দেখা গেছে, জানালাগুলো থেকে বিছানার চাদর ঝুলছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেউ কেউ নিরাপত্তার জন্য লাফ দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

আংকারা থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে কারতালকায়া রিসোর্টে দুর্ঘটনাস্থলে কয়েকজন মন্ত্রী উপস্থিত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, আগুন এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কারতালকায়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া সাংবাদিকদের বলেন, ‘আমাদের ব্যথা অসীম। ৬৬ জন নাগরিক প্রাণ হারিয়েছে এবং ৫১ জন আহত হয়েছে।’

কাঠের আস্তরণযুক্ত ১২ তলা গ্র্যান্ড কারতাল হোটেলে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৩টা ২৭ মিনিটে আগুন ছড়িয়ে পড়ে। মন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, অগ্নিকাণ্ডের সময় হোটেলটিতে ২৩৮ জন অতিথি নিবন্ধিত ছিল, যা দুই সপ্তাহের স্কুল ছুটির সময় সর্বোচ্চ বলে বিবেচিত।

বেসরকারি সম্প্রচারমাধ্যম এনটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন জানালা থেকে লাফিয়ে পড়েছিলেন। আগুন রেস্তোরাঁয় শুরু হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও এর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হোটেলের একটি অংশ পাহাড়ের পাশে হওয়ায় অগ্নিনির্বাপণকর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page