বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজেন্দ্রপুরে নেসলে কারখানার ব্যবসা নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ‘ফ্যামিলি কার্ড’, আরো সুফলের অপেক্ষা, চট্টগ্রামে অর্থমন্ত্রী বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু শ্রীপুরে সাংবাদিকের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ চট্টগ্রামের মীরসরাইয়ে মাদক নির্মুলে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন সেচ্ছাসেবক দল নেতা আবদুল গনি শাহিন চট্টগ্রামের ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ২০ মিরপুর-২ এ বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের জামায়াতের কর্মী নিহত

মহাসড়ক পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় নারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় মাইক্রোবাসের চাপায় এক নারী নিহত হয়েছেন।
নিহত রুবিনা বেগম (৩৫) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রাধানগর গ্রামের ফয়েজ আহমেদের স্ত্রী বলে জানা গেছে। তিনি সপরিবারে বাউশিয়া শান্তিনগর এলাকায় ভাড়া থেকে আনোয়ার সিমেন্ট সিট ইন্ডাস্ট্রিতে রাধুনী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, রোববার (২৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া আনোয়ার সিমেন্ট সিট ইন্ডাস্ট্রির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন রুবিনা বেগম। এসময় ঢাকামুখী লেনে দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) এস.এম. রাশেদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ এবং ঘাতক মাইক্রোবাসটি বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক মাইক্রোবাসটির চালক ওমর ফারুককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page