বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত আরও ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া, যা বলছে ইরান ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা হরমুজ দিয়ে জাহাজকে এখন নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, বলেছে মার্কিন নৌবাহিনী রাজেন্দ্রপুরে নেসলে কারখানার ব্যবসা নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ‘ফ্যামিলি কার্ড’, আরো সুফলের অপেক্ষা, চট্টগ্রামে অর্থমন্ত্রী বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু

ঢাকা কলেজ ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ৭

রাজধানীর নীলক্ষেত এলাকায় ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষে পথচারীসহ সাত শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র রিপন চৌধুরী, স্যার এফ রহমান হলের ইরফান, পথচারী উজ্জ্বল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশরাফ, মেহেদি, ফয়সাল আহমেদ ও সাদ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে পথচারীসহ ৭ জন জরুরি বিভাগে এসেছেন। তাদের মধ্যে ৬ জন শিক্ষার্থী ও একজন পথচারী রয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-উপাচার্যের (শিক্ষা) বাসভবন ঘেরাও করতে আসা ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়েছে।

প্রায় ১ ঘণ্টা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকার পরে ১টার দিকে ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় তারা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নীলক্ষেত মোড়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page