বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জিরো টলারেন্স নীতির অভিযান, ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি আসাদুজ্জামান নূর, সম্পাদক বাকী বিল্লাহ দাবি-দাওয়ার নামে বর্তমান বিএনপি’র নের্তৃত্বাধীন সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র/বিশৃঙ্খলা কঠোর হস্তে দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর  কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে বাস-ট্রেন সংঘর্ষে ভয়াবহ ট্রাজেডি: নিহত ১২, আহত অনেকেই ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুর মহানগরের বিভিন্ন বিনোদন কেন্দ্র গুলোতে পরিবার পরিজন নিয়ে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কোম্পানীগঞ্জে ওসি শফিকুল ইসলাম খাঁনের মিথ্যা মামলায় জনজীবন অতিষ্ঠ  কলম্বিয়ায় উড্ডয়নের পর সামরিক বিমান বিধ্বস্ত, ৩৪ জন নিহত আমিরাত’র ধর্নাঢ্য ব্যবসায়ী ফখরুল ইসলাম খান সিআইপি দীর্ঘ কয়েক বছর পর এলাকায়, এমপি নুরুল আমিন এর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বিশ্বরোডের ওভার ব্রীজটি অত্যন্ত ঝুঁকি পূর্ন, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার

নববধূকে নিয়ে ফেরার পথে বরের মৃত্যু

বিয়ে করে ফেরার পথে লালমনিরহাটের কালীগঞ্জে জাহিদুল ইসলাম (২২) নামে এক নববিবাহিত যুবক নিহত হয়েছেন।
রোববার (৩ ফেব্রুয়ারি) দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। নিহত জাহিদুল ইসলাম উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।রোববার (৩ ফেব্রুয়ারি) দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। নিহত জাহিদুল ইসলাম উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বর যাত্রী নিয়ে কালীগঞ্জের চৌধুরীরহাট এলাকায় কনের বাড়িতে যায়। বাড়িতে বিয়ের অনুষ্ঠানিকতা শেষ করে আত্মীয়-স্বজন ফেরার প্রস্তুতি নেয়। পরে নববধূকে নিয়ে ফেরার পথে জাহিদুল ইসলাম তুষভান্ডার বাজার এসে অসুস্থ হয়ে পড়েন। এ সময় অসুস্থ অবস্থায় তাকে রংপুর মেডিকেল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
কাকিনা ইউনিয়নের (৫নং ওয়ার্ড) সদস্য মো. শাহাবুদ্দিন বলেন, ঘটনাটি শুনে সেখানে গ্রাম পুলিশ পাঠিয়েছিলাম। বিয়ে করে ফেরার পথে বর জাহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়ে, এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানায়, নব বিবাহিত যুবকের মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তের পর পুরো ঘটনা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page