বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

বিপিএল শিরোপা নিয়ে তামিম-মুশফিকরা এখন বরিশালে

টানা দ্বিতীয় আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। গত বছর শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে বরিশাল যেতে না পারলেও, এবার জিততে পারলে ট্রফি-ট্যুরের ঘোষণা আগেভাগেই দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। এবার নিজের বলা সেই কথাই রাখলেন বরিশাল অধিনায়ক।
আজ রোববার দুপুরে চাটার্ড বিমানে করে বরিশালে উড়ে গেছেন দলের সব ক্রিকেটাররা। এ সময় দলের সঙ্গে কোচিং স্টাফ এবং সকল দেশি ক্রিকেটারকেই দেখা গিয়েছে। এরপর ট্রফিসহ বরিশালের বেলস পার্কে হবে শিরোপা উদযাপন! রয়েছে কনসার্টের আয়োজনও। এর আগে শিরোপা জয়ের দিনে তামিম জানিয়ে দিয়েছিলেন ট্রফি নিয়ে নিজেদের শহরে যাবে ফরচুন বরিশাল।

সেদিন তামিম বলেন, ‘আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে (ফেব্রুয়ারি) আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পাবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page