বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই : চিফ হুইপ চট্টগ্রাম বন্দর,৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, পথে আরো ৪ জাহাজ ইরানের তোপে সুর নরম : আঞ্চলিক দেশগুলো তেহরানের শত্রু নয়, জানাল কাতার ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় কানে হেডফোন লাগিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় মৃত্যু সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ নিয়ে সরকারের নতুন নির্দেশনা ১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি ফেনী ১ আসনের এমপি রফিকুল ইসলাম মজনুর এপিএস এর নিয়োগ পেলেন জাফর মজুমদার ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

বীজের মান উন্নয়নে বীজ প্রত্যয়ন এজেন্সী এবং অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোহাম্মদ জাকির হোসেন,( গাজীপুর প্রতিনিধি) :

আজ ১৯ ফেব্রুয়ারী ২০২৫ (বুধবার) বীজ প্রত্যয়ন এজেন্সীর সদর দপ্তর গাজীপুরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জনাব মো : জয়নাল আবেদীন,পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীপংকর বিশ্বাস, যুগ্ম সচিব, সম্প্রসারণ অধিশাখা,কৃষি মন্ত্রণালয়।তিনি বলেন, আগামী দিনের কৃষি রক্ষা করতে হলে বীজ ও হর্টিকালচারের উপর গুরুত্ব দিতে হবে। গবেষণা মাঠের Performance এবং কৃষকের মাঠের Performance এ gap থাকে।

এই yield gap minimize করতে পারলে কৃষকদের আশানুরুপ ফলন পাওয়া সম্ভব। বীজ আইন ও বীজ বিধিমালা প্রয়োগের মাধ্যমে অপ্রত্যয়িত, নিম্নমানসম্পন্ন ও ভেজাল বীজের সরবরাহ নিয়ন্ত্রণের জন্য জরিমানার ক্ষমতায়ন এসসিএ কে করা উচিত।

বেসরকারি প্রতিষ্ঠানের উদ্দেশ্যে তিনি বলেন, বীজ স্বত্ত্ব কৃষকের কাছ থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে চলে গেছে, তাই কৃষকের কাছে মানসম্পন্ন বীজ তুলে দেয়া তাদের নৈতিক দায়িত্ব। পৃথিবীর অন্যান্য দেশে বীজ ব্যবসা চাহিদামাফিক গবেষণায় তাদের লভ্যাংশের একটি অংশ ব্যয় করে বাংলাদেশেও বেসরকারি প্রতিষ্ঠানের এরকম উদ্যোগ নেয়া উচিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুষমা সুলতানা, উপসচিব, সম্প্রসারণ-৩, কৃষি মন্ত্রণালয়। উক্ত সেমিনারে উপস্থিত থেকে প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পেরে সমৃদ্ধ হয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন, বীজ উৎপাদনে সরকারি ও বেসরকারিভাবে বাংলাদেশ এখনো স্বয়ংসম্পূর্ন হয়নি।

বীজের চাহিদা থেকে শুরু করে সরবরাহ পর্যন্ত সকলের কোঅর্ডিনেশন থাকতে হবে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন- মোহাম্মদ শামছুর রহমান খান, উপপরিচালক (জাত পরীক্ষা),বীজ প্রত্যয়ন এজেন্সী, গাজীপুর। তিনি বীজ আইন’২০১৮ এর ভিত্তিতে বীজ প্রত্যয়ন এজেন্সীর কার্যক্রম, বীজের মান নিয়ন্ত্রণে বীজ প্রত্যয়ন এজেন্সী ও অংশীজনের ভূমিকা সম্পর্কে তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. সুরজিৎ সাহা রায়, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, বরিশাল । তিনি বলেন ,বর্তমানে বীজের দামের তারতম্য একটি মূখ্য বিষয় হয়ে উঠেছে। কৃষকের চাহিদার ভিত্তিতে বীজের সরবরাহ হওয়া উচিত। বীজের মান উন্নয়নে বীজ প্রত্যয়ন এজেন্সীর প্রতিটি জেলায় ১টি মিনি ল্যাব এবং ১টি কেন্দ্রীয় Accrediated lab থাকা প্রয়োজন।

উক্ত সেমিনারে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীগণ এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ, বীজ প্রত্যয়ন এজেন্সির অঞ্চলের অঞ্চল ও জেলা পর্যায়ের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্ত, বিএডিসি , বিএমডিএ এর কর্মকর্তাবৃন্দ ও বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান, সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page