শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায় ইরানের হামলায় সৌদিতে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন: ক্ষতি ৫০ লাখ টাকা

চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে একটি পোশাক কারখানায় লাগা আগুনে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে ফায়ার সার্ভিস থেকে এসব তথ্য জানানো হয়।

এর আগে শনিবার বিকেল ৪টা ৫০ মিনিটে এবালন গার্মেন্টস নামে পোশাক কারখানাটিতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৭টা ৩৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস পটিয়ার উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ জানান, এবালন গার্মেন্টস নামের ওই পোশাক কারখানায় জ্যাকেট তৈরি করা হতো। কারখানার চারতলায় আগুন লাগে। ওই তলায় শ্রমিকরা কাজ করেন না। কাজ করেন দ্বিতীয় ও তৃতীয় তলায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকরা নিচে নেমে যায়।
কারখানার কোয়ালিটি সুপারভাইজর মো. ইব্রাহিম বলেন, চারতলায় ইবাদতখানা। সেখানে আসরের নামাজ পড়তে ওঠা কয়েকজন শ্রমিক নামাজ শেষে ধোঁয়া দেখতে পান। তখন সাইরেন বাজানো হলে শ্রমিকরা নিরাপদে নেমে যান। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। আগুনে কারখানার ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটি থেকে কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page