বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই : চিফ হুইপ চট্টগ্রাম বন্দর,৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, পথে আরো ৪ জাহাজ ইরানের তোপে সুর নরম : আঞ্চলিক দেশগুলো তেহরানের শত্রু নয়, জানাল কাতার ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় কানে হেডফোন লাগিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় মৃত্যু সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ নিয়ে সরকারের নতুন নির্দেশনা ১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি ফেনী ১ আসনের এমপি রফিকুল ইসলাম মজনুর এপিএস এর নিয়োগ পেলেন জাফর মজুমদার ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

ঢাবিতে গণতান্ত্রিক ছাত্রসংসদের গণ-ইফতার আজ

রোজার প্রথম দিনে গণ-ইফতার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।
শনিবার (১ মার্চ) গণতান্ত্রিক ছাত্রসংসদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই গণ-ইফতার কর্মসূচি পালন করা হবে।

প্রকাশিত এক ফটোকার্ডে বলা হয়, স্বৈরাচার মুক্ত রমজানের প্রথম ইফতার আমাদের। ২ মার্চ গণ-ইফতার কর্মসূচির স্থান টিএসসি।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাবি শাখার যুগ্ম সদস্য সচিব রেজওয়ান আহমেদ রিফাত  বলেন, স্বৈরাচার এবং গণহত্যাকারী হাসিনার পতনের পর প্রথম ইফতার এটি। স্বৈরাচারের সময় আমরা স্বাধীনভাবে ইফতার করতে পারিনি। এমনকি রমজানে ইফতার করার জন্যও খুনি লীগের হামলার শিকার হতে হয়েছিল অনেককে। আমরা আজ প্রথম রোজায় গণ-ইফতারের মধ্য দিয়ে আমাদের সেই স্বাধীনতা প্রকাশ করছি।

গত বছর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টির উপর নিষেধাজ্ঞা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এর প্রতিবাদ জানিয়ে প্রথম রোজাতে (১২ মার্চ) গণ-ইফতারি কর্মসূচি গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও গণ ইফতার কর্মসূচি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page