মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মীরসরাইতে আরো পনের হাজারের বেশি হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে  : আমীর খসরু অটোরিকশাকে বাঁচাতে গিয়ে কটিয়াদীতে ট্রাকচাপায় কৃষকের মৃত্যু ধানমন্ডিতে কিশোরগঞ্জ ছাত্রফোরামের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৪ জন নিহত আমিরাতের প্রধান বন্দরের কাছে তেলের ট্যাংকারে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় পিষ্ট স্বামী-স্ত্রী-সন্তান শাহজালাল বিমানবন্দরে বাতিল আরো ২৬ ফ্লাইট আজ থেকে শুরু হচ্ছে ঈদের টানা সাত দিনের ছুটি প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কার মেয়েরা ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

সিরিয়ায় আসাদপন্থি ১৬২ বিদ্রোহীর ‘মৃত্যুদণ্ড কার্যকর’

ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুমকি দিয়েছেন তিনি।
গতকাল শুক্রবার (৭ মার্চ) আসাদপন্থি অন্তত ১৬২ জনকে হত্যা বা ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করা হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর। এর আগের দিন আসাদপন্থি এসব বিদ্রোহী হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তাবাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে বহু হতাহত হয়। এরপর  বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরীয় বাহিনী। তাদের ধরে ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।

বিদ্রোহীদের হুমকি দিয়ে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, “আপনারা সব সিরীয়র ওপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সময় এসেছে। আর আপনারা এটি প্রতিরোধ করতে পারবেন না। অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন, খুব বেশি দেরি হওয়ার আগে।”
বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে হঠাৎ করে শুরু হওয়া বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এরআগেও সেখানে প্রাণঘাতি সংঘাতের ঘটনা ঘটেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page