বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :

ভারত ও ভিয়েতনাম থেকে এলো ৩৫ হাজার টন চাল

ভারত এবং ভিয়েতনাম থেকে ৩৫ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত এবং ভিয়েতনাম থেকে ৩৫ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

এর মধ্যে দরপত্রের মাধ্যমে ভারত থেকে ২২ হাজার ৫শ টন সিদ্ধ চাল এবং জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ১২ হাজার ৫শ টন আতপ চাল নিয়ে দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয় জানায়, ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট ১ লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে প্রথম চালানের ১৭ হাজার ৮শ টন চাল এরইমধ্যে দেশে পৌঁছেছে।
জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page