বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই : চিফ হুইপ চট্টগ্রাম বন্দর,৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, পথে আরো ৪ জাহাজ ইরানের তোপে সুর নরম : আঞ্চলিক দেশগুলো তেহরানের শত্রু নয়, জানাল কাতার ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় কানে হেডফোন লাগিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় মৃত্যু সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ নিয়ে সরকারের নতুন নির্দেশনা ১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি ফেনী ১ আসনের এমপি রফিকুল ইসলাম মজনুর এপিএস এর নিয়োগ পেলেন জাফর মজুমদার ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

আ.লীগের নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আজ

গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীতে আজ শনিবার বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকাল সাড়ে ৩টায় শাহবাগ মোড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের অংশীদারদের বিচার, দলের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শনিবার বিকাল ৩টায় শাহবাগ জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির সব নেতাকর্মীকে সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।’

এর আগে শুক্রবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে গণহত্যাকারী ও ফ্যাসিস্ট দল আখ্যায়িত করে আইনের মাধ্যমে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছে এনসিপি। এদিন আওয়ামী লীগ নিষিদ্ধ করা-না করাসংক্রান্ত প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে জুলাই গণঅভ্যূত্থানের চেতনায় বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে সব রাজনৈতিক দলের ঐক্যের ডাক দিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page