শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

মোহাম্মদপুর কাটাসুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর খালের (হাইক্কার খাল) অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনার কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
বুধবার (২৩ এপ্রিল) সকালে খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি বলেন, যারা খাল-বিল দখল করে বসে আছে আমরা ছাড় দেব না। রাজনৈতিক দলের নামে অফিস, মসজিদের নামে দখল, বাড়ির নামে দখল যারা করছেন, তাদেরকে একটি বার্তা দিতে চাই যে, আপনার যে দলই করুন না কেন? যখন মো. এজাজের মতো লোক ঢাকায় আসবে, এলে তারা কিন্তু অবৈধ উচ্ছেদ পরিচালনা করবে। আমাদের কমিটমেন্ট হচ্ছে দেশবাসীকে।
তিনি আরও বলেন, যারা এখনো সরকারি খাল বিল দখল করে নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, তারা ঘুম থেকে জেগে দখল করা জায়গাটা ছেড়ে দিতে হবে। না হলে বিপদ হবে। বাংলাদেশে এরকম অরাজক পরিস্থিতি আমরা সহ্য করব না। এটা আমাদের ধারাবাহিক প্রক্রিয়া, আজকে এখানে দুটি ভবন ভাঙা হবে। ফুটপাত নিয়ে আমরা কাজ করব, টেসলা (অটোরিকশা) নিয়ে আমরা কাজ করব।

এদিকে, ভাঙা পড়তে যাওয়া একটি বাড়ির মালিকের ভাই কে এম সোলাইমান রহমান সাংবাদিকদের বলেন, আমাদের বাড়ির অবস্থানের জটিলতা নিয়ে আমরা বহুবার প্রশাসনের সঙ্গে কথা বলতে চেয়েছি, অসংখ্য চিঠিও দিয়েছি। কিন্তু সেগুলো তারা আমলে নেয়নি। হঠাৎ করে তিনদিন আগে নোটিশ দিয়ে বলে যে খালি করে দিতে হবে, এখানে ২০-৫০ জনের মতো ভাড়াটিয়া আছে, এই ভাড়াটিয়াদের অন্তত সাত দিন সময় দিলে তারা অন্যত্র চলে যেতে পারতো।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১০টা) অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনার কার্যক্রম শুরু হয়নি। তবে ডিএনসিসির প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page