বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজেন্দ্রপুরে নেসলে কারখানার ব্যবসা নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ‘ফ্যামিলি কার্ড’, আরো সুফলের অপেক্ষা, চট্টগ্রামে অর্থমন্ত্রী বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু শ্রীপুরে সাংবাদিকের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ চট্টগ্রামের মীরসরাইয়ে মাদক নির্মুলে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন সেচ্ছাসেবক দল নেতা আবদুল গনি শাহিন চট্টগ্রামের ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ২০ মিরপুর-২ এ বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের জামায়াতের কর্মী নিহত

কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন

অনেকেই কালচে বগল নিয়ে বিব্রত থাকেন। শেভিংয়ের ঘর্ষণ, মৃত ত্বকের কোষ জমে যাওয়া, আঁটসাঁট পোশাকের কারণে ঘর্ষণ কিংবা ডিওডোরেন্টে থাকা রাসায়নিকের প্রভাবের কারণে বগল কালচে হয়ে যেতে পারে। আবার হাইপারপিগমেন্টেশনের কারণেও এমনটি হতে পারে। যেমন মেলানিনের বৃদ্ধি, অ্যাকন্থোসিস নিগ্রিকানস বা ত্বকের পিগমেন্টেশন ব্যাধি। কালচে বগলের সমস্যা দূর করতে শুরুতে ঘরোয়া কিছু পদ্ধতির সাহায্য নিতে পারেন। তবে সমাধান না হলে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
তিন টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ হলুদ গুঁড়া এবং অর্ধেকটি লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি বগলে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলুন।

প্রাকৃতিক ব্লিচিং উপাদান রয়েছে আলুতে। কয়েক ফালি আলু বেটে ২ চা চামচের মতো ভিনেগার মিশিয়ে বগলে মিনিট দশেক লাগিয়ে রাখুন। নিয়মিত সপ্তাহে অন্তত ৩ দিন এই মিশ্রণ লাগান। কালচে দাগ দূর হয়ে যাবে।

যদি হঠাৎ করেই মনে হয় বাহুমূলে কালচে দাগ পড়ে যাচ্ছে, তবে ডিওডোরেন্ট বদলে ফেলুন।
বেকিং সোডার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। পেস্টটি বগলের কালচে অংশে ঘষুন কিছুক্ষণ। পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুইবার ব্যবহারে সুফল মিলবে দ্রুত। এতে ঘামের দুর্গন্ধও দূর হবে।

কমলার খোসার গুঁড়ার সঙ্গে এক টেবিল চামচ দুধ এবং এক টেবিল চামচ গোলাপজল মিশিয়ে নিন। এই পেস্ট বাহুমূলে ঘষুন কয়েক মিনিট এরপর ১৫ মিনিটের জন্য রেখে দিন। সপ্তাহে দুই থেকে তিনবার লাগান এই পেস্ট।
প্রাকৃতিকভাবে ত্বক ব্লিচ করতে লেবুর তুলনা নেই। প্রতিদিন গোসলের আগে লেবু অর্ধেক করে কেটে বগলে ঘষুন। কয়েক মিনিট ঘষলেই ফল পবেন দ্রুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page