বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

চট্টগ্রামে ‘শেখ হাসিনা ফোর্সের’ ঝটিকা মিছিল, আটক ৩

চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন যুবক। গতকাল বৃহস্পতিবার নগরের লাভ লেইন এলাকায় ‘শেখ হাসিনা ফোর্স’ লেখা ব্যানার হাতে মিছিল করেন তারা।

মিছিলের পর অভিযান চালিয়ে মিছিলে থাকা তিন যুবককে আটক করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন ১৫ থেকে ২০ জন তরুণ-যুবক। হাতে ‘শেখ হাসিনা ফোর্স’ লেখা ব্যানার। মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ভিডিও ফুটেজ দেখে তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।

এর আগে ১৭ এপ্রিল চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করে যুবলীগ। নগরের বহদ্দারহাট মোড় এলাকায় এই মিছিল করেন তারা। ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পড়ার পর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে থাকা পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page