শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

‘সংসারে অশান্তি হবে’—সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংসারে অশান্তি সৃষ্টি, নারী-পুরুষের মধ্যে বিরোধ এবং সমাজে অশ্লীলতার প্রসার ঘটাতে পারে বলে মন্তব্য করেছেন বক্তারা। এছাড়া এসব প্রস্তাব বাতিলের দাবিও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নারী প্রয়াসের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভানেত্রী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. শামীমা তাসনীমের সভাপতিত্বে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন চিকিৎসক, শিক্ষিকা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রী, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাইয়ের অভ্যুত্থানে হিজাব-নিকাব পরা নারীও উপস্থিত ছিলেন। সমাজের বৃহৎ অংশের নারীদের বাদ দিয়ে কীভাবে নারী সংস্কারের প্রস্তাব করা হয়েছে, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।
তারা বলেন, ইসলাম ধর্ম অনুযায়ী নারীদের যে সম্মান ও মর্যাদা রয়েছে, প্রস্তাবিত নারী সংস্কার কমিশনের প্রস্তাব তা ক্ষুণ্ন করেছে। এমন সংস্কার পারিবারিক বন্ধন ও সামাজিক সৌন্দর্যকে ব্যাহত করতে পারে।

বক্তারা দাবি করেন, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নারীর অধিকার সংরক্ষণের পরিবর্তে বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি করছে। কোরআনের নির্ধারিত নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ মুসলমানদের নেই। দুটি ভিন্ন নিয়ম একই দেশে চলতে পারে না।

এই সংস্কার প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং একে দ্রুত বাতিল করার দাবিও জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page