বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

ভারতীয় রাফাল যুদ্ধবিমানের নারী পাইলটকে আটক করেছে পাকিস্তান?

চারদিনের সামরিক সংঘাতের সময় ভারতের বিমানবাহিনীর একজন পাইলটকে পাকিস্তান আটক করে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ভারতীয় অত্যাধুনিক যুদ্ধবিমান রাফালের ওই নারী পাইলটকে আটকের গুঞ্জনের বিষয়ে কথা বলেছে পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, প্রতিবেশী ভারতের বিরুদ্ধে নতুন লড়াইয়ের সময় পাকিস্তান ভারতীয় কোনও পাইলটকে আটক করেনি।

ভারতে পাকিস্তানের পাল্টা হামলার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় পাইলটকে আটকের বিষয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন ও একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হয়েছে, ‘‘ভারতীয় বিমান বাহিনীর নারী পাইলট শিবাঙ্গী সিংকে আটক করেছে পাকিস্তান। ভারতীয় যুদ্ধবিমানে পাকিস্তানি সৈন্যরা গুলি চালানোর পর সেটি বিধ্বস্ত হয়। পরে সেই বিমানের পাইলট শিবাঙ্গী আটক করে পাকিস্তানের সামরিক বাহিনী।’’
তবে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরীর কাছে এই বিষয়ে প্রশ্ন করা হয়। এ সময় এক সাংবাদিক তার কাছে জানতে চান ভারতীয় কোনও পাইলট পাকিস্তানের হেফাজতে আছে কি না এবং যদি থাকেন তাহলে তাকে ফেরত পাঠানো হবে কি না?

জবাবে জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘‘আমি একেবারে পরিষ্কারভাবে এটা নিশ্চিত করতে পারি যে, ভারতীয় কোনও পাইলট আমাদের হেফাজতে নেই। এটা সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরঞ্জন। ভুয়া সংবাদ এবং প্রচারণার একাধিক উৎস থেকে এই ধরনের গুজব ছড়ানো হয়েছে।’’
পাকিস্তানে ভারতীয় পাইলটের আটবের বিষয়টিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। একই সঙ্গে দেশটির জনগণকে অপতথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে দেশটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page