মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

ভারতের উত্তর প্রদেশ সরকার গুঁড়িয়ে দিয়েছে প্রায় ৩০০ মসজিদ-মাদরাসা

ভারতের উত্তর প্রদেশ সরকার নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় অবৈধ ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রায় ৩০০টি মুসলিম স্থাপনা। রাজ্য সরকারের অভিযোগ এসব স্থাপনা অবৈধভাবে নির্মিত হয়েছিল।

বুধবার (১৪ মে) স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, রাজ্যের নেপাল সীমান্তবর্তী জেলাগুলোতে অভিযান অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত ২২৫টি ‘অবৈধ’ মাদরাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার এবং ছয়টি ঈদগাহ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বালরামপুর, শ্রাবস্তী, বহরাইচ, লখিমপুর খেরি এবং পিলিভীত— এই সাত জেলায় অভিযান চালানো হচ্ছে। বুধবার একদিনেই মহারাজগঞ্জে দুটি, শ্রাবস্তী ও বহরাইচে একটি করে স্থাপনা ভাঙা হয়েছে।

মহারাজগঞ্জ জেলার ফারেন্ডা তহসিলের সেমরাহানি গ্রাম এবং নৌতনওয়া তহসিলের জুগৌলি গ্রামে নির্মিত দুটি তথাকথিত অবৈধ মাদরাসা ভেঙে ফেলা হয়। শ্রাবস্তীর ভিঙ্গা তহসিলের কালীমপুরওয়াতে সরকারি জমিতে নির্মিত একটি ‘অনুমতিহীন’ মাদরাসাও গুঁড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে, বহরাইচে বন বিভাগের জমিতে একটি মাজার অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল অভিযোগ তুলে সেটিও উচ্ছেদ করা হয়েছে।

রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, বিশেষ করে সংবেদনশীল সীমান্ত এলাকায় কোনও অবৈধ কাঠামো বরদাস্ত করা হবে না। জমির আইন মেনে চলা এবং এই এলাকাগুলিতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি দূর করাই এই অভিযানের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page