বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

ফেনী সীমান্তে ২৪ জনকে বাংলাদেশে পুশইন করালো বিএসএফ

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৬টি পরিবারের ২৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২২ মে) ভোরে ছাগলনাইয়া উপজেলার যশপুর ও ফুলগাজী উপজেলার খেজুরিয়া সীমান্ত দিয়ে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তরের পর আইনগত প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

৪-বিজিবির সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুশইনের শিকার ব্যক্তিদের আটক করে। আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

৪-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, “বিএসএফ কর্তৃক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আসা ২৪ জনকে বিজিবি সদস্যরা ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে আটক করে। পরে নিয়ম অনুযায়ী তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page