মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৫ মে) আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাট এবং কাঁচা চামড়া ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন প্রতিবারই অনেক চামড়া নষ্ট হয়৷ আমরা চাই বিক্রেতারা চামড়ার নায্য মূল্য পাক৷ চামড়ার নায্যমূল্য গরীবের হক৷ চামড়াগুলো বিভিন্ন গরীব মানুষকে, এতিমখানায়, মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়৷ কিন্তু তারা এটার নায্য মূল্য পান না৷ তারা যাতে নায্য মূল্যে পায় সেটার ব্যবস্থা করা হয়েছে৷ এরপর আমরা চেষ্টা করছিলাম হাসিলটা কমানো যায় কিনা৷ তাদের সঙ্গে আমরা বসে আলোচনা করে বলেছি ৫ শতাংশ হাসিল অনেক বেশি৷ এটা কমানো যায় কিনা৷

তিনি বলেন, আমরা এখনো হাসিল কমাতে পারিনি৷ আগামীবার হয়তো আমরা থাকবো না কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আগামীবার থেকে হাসিল যাতে ৩ শতাংশের বেশি না হয়৷ এবার দুই দিকে ২০টি হাটের ব্যবস্থা করা হচ্ছে৷ এসব হাটে যাতে নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক থাকে সেই ব্যবস্থা করা হচ্ছে৷ আমরা পশুর হাটে চিকিৎসক এর ব্যবস্থা করেছি৷ কোনও অসুস্থ্য গরু যেন বিক্রি হতে না পারে৷ এছাড়া অনেকেই গরুর হাটে এসে অসুস্থ্য হয়ে পড়ে; তাদের জন্যও চিকিৎসক থাকবে৷ প্রতিটি হাটের দায়িত্বশীলরা এটার বন্দোবস্ত করবে৷ প্রতিটি হাটে পর্যাপ্ত আনসার সদস্য থাকবে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page