মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মীরসরাইতে আরো পনের হাজারের বেশি হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে  : আমীর খসরু অটোরিকশাকে বাঁচাতে গিয়ে কটিয়াদীতে ট্রাকচাপায় কৃষকের মৃত্যু ধানমন্ডিতে কিশোরগঞ্জ ছাত্রফোরামের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৪ জন নিহত আমিরাতের প্রধান বন্দরের কাছে তেলের ট্যাংকারে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় পিষ্ট স্বামী-স্ত্রী-সন্তান শাহজালাল বিমানবন্দরে বাতিল আরো ২৬ ফ্লাইট আজ থেকে শুরু হচ্ছে ঈদের টানা সাত দিনের ছুটি প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কার মেয়েরা ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

পাঁচ বছরে ইসির নির্বাচনী মামলা ৭২০টি

গত পাঁচ বছরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে ৭২০টি মামলা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
ইসি কর্মকর্তারা জানান, মামলাগুলোর মধ্যে কিছু আছে উচ্চ আদালতে। কিছু আছে জেলা নির্বাচনী ট্রাইব্যুনালে। ২০২০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মামলাগুলো হয়েছে, যার মধ্যে অল্প কিছু মামলা নিষ্পত্তি হয়েছে। অধিকাংশই অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।

ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মাইনুল ইসলামের তৈরি করা এ সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উচ্চ আদালতে মামলা হয়েছে ১৩২টি। ওই নির্বাচনে জেলা বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে হয়েছে দুটি মামলা। এছাড়া বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের মামলা আছে ১৪টি, উপজেলা নির্বাচনসংক্রান্ত ২৮টি, পৌরসভা নির্বাচনসংক্রান্ত ৪৬টি মামলা হয়েছে। আর ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মামলা হয়েছে ৫৯০টি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন কমিশনকে পক্ষভুক্ত করা হলে বিভিন্ন সময় সংস্থাটি মামলা লড়ে থাকে। তবে সেজন্য কমিশনের অনুমোদনের প্রয়োজন হয়। স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আলোচনা শুরু হওয়ায় বিভিন্ন নির্বাচনী মামলাগুলোও খতিয়ে দেখছে ইসি। যে কারণে মাঠ পর্যায়ে তথ্য চাইলে ৭২০টি মামলার তথ্য ওঠে আসে কর্মকর্তাদের পাঠানো প্রতিবেদনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page