শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখতে ১০ বছরের অপেক্ষা, অবশেষে সুখবর!

টালিউডের অন্যতম দর্শকপ্রিয় জুটি দেব-শুভশ্রী। তাদেরকে ফের পর্দায় দেখার জন্য অধীর অপেক্ষায় দর্শক; যার অবসান ঘটতে চলেছে অবশেষে। সামনেই মুক্তি পাচ্ছে টালিউড সিনেমা ‘ধূমকেতু’, সেখানেই দেখা যাবে এই জুটিকে।
কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই সিনেমাটির নির্মাণ শুরু হয়েছিল ঠিক এক দশক আগে! ২০১৫-র অক্টোবর মাসে শুটিং শুরু হয়। মাঝে কেটে যায় লম্বা সময়। এর মধ্যে পাল্টেছে সময়-পরিস্থিতিও। তারপরও দর্শকের আশা উড়ে যায়নি; এই দীর্ঘ সময় অপেক্ষা করেছেন দেব-শুভশ্রীর অনুগামীরা। তাই রো মাঝে-মধ্যেই ছবি নিয়ে প্রশ্ন ছুঁড়তেন সামাজিক মাধ্যমে।

‘ধুমকেতু’ ছবিতেই শেষ বার জুটি বাঁধেন দেব- শুভশ্রী। শোনা যায়, ছবির যাবতীয় কাজ আগেই শেষ হয়ে গিয়েছিল। শুধু দেবের ডাবিং বাকি ছিল। এছাড়াও বিভিন্ন কারণে সেই ছবি এতদিন মুক্তি পায়নি।

এই বছরের গোড়া থেকে এই ছবির মুক্তি নিয়ে শুরু হয় গুঞ্জন। ‘ধূমকেতু’ সিনেমা নিয়ে একের পর এক দিন নির্ধারিত হয়েছে ও পিছিয়েছে। আদৌ কি ছবি মুক্তি পাবে নাকি সবটাই রটনা- সে প্রশ্নই ঘুরেফিরে এসেছে দর্শকের মনে।
অবশেষে সেই প্রশ্নের উত্তর হিসেবে ছবির মুক্তির দিন ঘোষণা করেন দেব। জানান, আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page