বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

হলিউড সিনেমার শুটিংয়ে দুর্ঘটনার মুখে প্রিয়াঙ্কা চোপড়া

দেশি গার্ল খ্যাত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কাজ করছেন হলিউডেও। নিক জোনাসের সঙ্গে লস অ্য়াঞ্জেলেসে সুখের সংসারের পাশাপাশি সেই ইন্ডাস্ট্রিতেও পায়ের মাটি শক্ত করেছেন এই অভিনেত্রী।

প্রিয়াঙ্কার একের পর এক সিরিজ, সিনেমা একেবারে সুপারহিট। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই হলিউড যাত্রা নিয়ে নানা কথা ভাগ করে নেন অভিনেত্রী। জানালেন, হলিউড সিনেমা ‘হেড অফ স্টেট’-এর শুটিং এর সময় দুর্ঘটনার মুখে পড়েছিলেন তিনি।

সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘একটা অ্য়াকশন দৃশ্যের শুটিং হচ্ছিল। ক্লোজ শট নেওয়ার জন্য আমার কোমরে বাঁধা ছিল ক্য়ামেরা বক্স। দৃশ্যটি ছিল উঁচু এক জায়গা থেকে নিচে গড়িয়ে পড়ার। দৃশ্যটির যখন শুটিং হচ্ছিল, সে সময় মারাত্মক বৃষ্টি হচ্ছিল। পরিচালক ‘অ্য়াকশন’ বলতেই মাটিতে পড়লাম। কিন্তু কোমরের ক্য়ামেরা খুলে একেবারে চোখের পাশে আঘাত করল। এর ফলে আমার চোখের পলক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় চোখের ক্ষতি হয়নি।’
প্রিয়াঙ্কা আরও বলেছেন, ‘তবে এই ঘটনার পর আমি থেমে যাইনি। সেদিনের পুরো শুটিং শেষ করি।’
শোনা যাচ্ছে, আগামী মাসেই মুক্তি পাবে হলিউডের প্রিয়াঙ্কা অভিনীত এই ছবি। সেখানে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যাবে হলিউড অভিনেতা ইদ্রিস এলবা এবং রেসলার তারকা ও অভিনেতা জন সিনাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page